ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ২৭১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল‍্যাব’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকাল ১০ টায় উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত ৪৪ নম্বর মাখন রায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে দিনব‍্যাপী এ ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত হয়।

ক‍্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে আগত মেডিসিন, নাক, কান ও গলা রোগে অভিজ্ঞ চিকিৎসক ডাঃ পার্থ বসু প্রত‍্যান্ত চরাঞ্চলের মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল‍্যাব’ এর ব‍্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ, সহকারি ব‍্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাবু গায়েন, পরিচালক মো. আব্বাস আলী, মো. রজব আলী, এস.এ.সি.এম.ও আশিকুর রহমান প্রমুখ।

ফ্রি মেডিকেল ক‍্যাম্প সম্পর্কে ‘মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল‍্যাবের ব‍্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ বলেন, গ্রাম অঞ্চলেের অনেক অসহায় মানুষ আছে যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। অনেকেই অর্থের অভাবে ভালো কোনো অভিজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন না। আবার অনেকেই বেশি টাকা খরচ হবে ভেবে শহরে এসে চিকিৎসক দেখাতে পারেন না। এজন্যই আমরা আমাদের হাসপাতালের পক্ষ হতে গ্রামের প্রত‍্যন্ত অঞ্চলে গিয়ে বিনামুল্যে ক‍্যাম্প করে থাকি।

গোয়ালন্দে ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩