ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন তৃতীয় লিঙ্গের ৭ জন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১৯৬ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তৃতীয় লিঙ্গের ৭ জনকে প্রধানমন্ত্রীর দেয়া জায়গাসহ উপহারের ৭টি ঘর হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ইউপির হোসেন মন্ডল পাড়ায় নবনির্মিত আশ্রায়ন প্রকল্পের সরেজমিনে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন উপকারভোগী ৭ জনের হাতে এ ঘরের চাবি হস্তান্তর করেন।
ঘর পাওয়া ৭ জন হলেন তৃতীয় লিঙ্গের সভানেত্রী মিলন মাহিয়া মাহি, রোকেয়া আক্তার ,অন্তরা খাতুন, রনি চৌধুরী, নিলিমা, রোকেয়া ও আকাশ মন্ডল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাইদ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ইউনিয়নের মহিলা সদস্য চম্পা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে দলনেতা মিলন মাহিয়া মাহি বলেন, আমরা এতদিন ১৮-২০ জন মানুষ অসহায়ের মতো বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে বসবাস করতাম। নানা লোকে নানান কথা বলত। ঘরভাড়া দিতে চাইত না। সামাজিকভাবে কেউ মেনে নিতে চাইত না। প্রধানমন্ত্রী আমাদের সেই দূর্বিষহ জীবন হতে মুক্তি দিয়েছেন। সামাজিক পরিবেশে নিজেদের ঘরে বসবাসের সুযোগ করে দিয়েছেন। এর আগে আমরা ভোটার হয়েছি। আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমরা সমাজের সবার সাথে অন্যান্যদের মতো মিলেমিশে থাকতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করি।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ৭ টি ঘর এখানকার ২০ শতাংশ খাস জমিতে অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করে দেয়া হয়েছে। আশা করছি ৭ টি ঘরে ওদের দলের ১৮/২০ জনের মতো যারা আছে সবাই মিলেমিশে থাকতে পারবে। সমাজের লোকজনও তাদেরকে মানুষ হিসেবে আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। তৃতীয় লিঙ্গের সবাই এখন থেকে আরো সম্মানের সাথে জীবন-যাপন করতে পারবেন। আমরা তাদের যে কোন প্রয়োজনে সার্বক্ষনিক পাশে থাকব।

গোয়ালন্দে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন তৃতীয় লিঙ্গের ৭ জন

আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩