গোয়ালন্দে প্রচন্ড তাপদাহে স্ট্রোক করে প্রবীণ শিক্ষকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ২১৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের বালিয়াডাঙ্গা এলাকার প্রাক্তন শিক্ষক নুর ইসলাম (৭৫) নামের একজনের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পরেন তিনি। এসময় পরিবারের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা (মাথায় ও শরীরে পানি ঢেলে) সুস্থ্য করার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক জানান, মৃত ব্যাক্তি ডায়াবেটিক ও অন্যান্য রোগে জর্জরিত ছিলো এবং বয়স বেশি হওয়ায় বেশ কিছুক্ষণ রোদে থাকার কারণে হিটস্ট্রোকের তার মৃত্যু হয়েছে।




















