ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে পেঁয়াজের হাটে ‘ধলতা’ বন্ধে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পেঁয়াজের হাটে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ওজন কর্তন বা ‘ধলতা’ নেওয়া বন্ধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) দুপুরে গোয়ালন্দ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। এসময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন এবং সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজবাড়ীর অন্য তিনটি উপজেলায় ইতোমধ্যে ‘ধলতা’ বা অতিরিক্ত ওজন নেওয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ ধরনের অতিরিক্ত কর্তন বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষকদের কাছ থেকে গোয়ালন্দ বাজারেও ধলতা নেওয়ার অভিযোগ পাওয়ার পরপরই ইউএনও বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এসময় ব্যবসায়ীদের একত্রিত করে ইউএনও সাথী দাস বলেন, “আগে আপনারা এক মণ পেঁয়াজ বা রসুনে দুই থেকে তিন কেজি পর্যন্ত ধলতা নিতেন। কিন্তু এখন থেকে আর এ পদ্ধতি চলবে না। সরকার এ বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। আজ প্রথম দিন হওয়ায় সবাইকে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে কেউ নিয়ম ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে এবং সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
এ অভিযানে বাজারের ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

গোয়ালন্দে পেঁয়াজের হাটে ‘ধলতা’ বন্ধে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬