ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো.সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ২৯৭ বার পঠিত

আগামী ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোয়ালন্দ শিল্পকলা একাডেমির সভাপতি মো. জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. তোফায়েল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. আব্দুস সামাদ মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ।

সভায় পবিত্র মাহে রমজানের সম্মানার্থে এবারের পহেলা বৈশাখ উৎসব স্বল্প পরিসরে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ছাত্র-ছাত্রীদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় সংগীত, রচনা প্রতিযোগিতা ও প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণের আয়োজন থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

গোয়ালন্দে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩