ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৯৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সংস্থাটির গোয়ালন্দ শাখা অফিস কার্যালয়ে পিএমকে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হতে আগত চক্ষু বিশেষজ্ঞ ডা: মো:মনিরুজ্জামান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ আদিবা বিনতে হায়দার, মেডিসিন বিশেষজ্ঞ ডা: লিমন খান উপস্থিত থেকে দিনব্যাপী প্রায় ৭ শতাধিক গরিব ও অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র কর্মসূচীর ফরিদপুর জোনের সহকারী পরিচালক মোঃ লুৎফুর রহমান মজুমদার, স্বাস্থ্যসেবা প্রকল্পের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সৌরভ, রাজবাড়ী এরিয়ার সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মোঃ রিয়াজ হোসেন মোল্লা, ফরিদপুর জোনের আইসিটি অফিসার শুভ সাহা, রিজিওনাল একাউন্টস অফিসার মোঃ রাকিব হাসান সহ প্রমুখ।

স্বাস্থ্যসেবা প্রকল্পের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সৌরভ বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য সেবা কর্মসূচি পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে।

পিএমকে’র এমআইএস এন্ড আইসিটি বিভাগের প্রধান, গোয়ালন্দের কৃতি সন্তান মো. এস এম নুরল ইসলাম টনি জানান, গোয়ালন্দের এমনও অনেক মানুষ আছে যারা অনেক সময় মানসম্মত চিকিৎসা পান না। তাদের কথা চিন্তা করে আমাদের এমন উদ্যোগ। আগামীতে এমন উদ্যোগ চলমান থাকবে।

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা

আপডেট সময় : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪