ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২০৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার (২৯ মে) বিকেল ৪টার দিকে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী ঈদগাহ মাঠে শতাধিক নারীদের অংশগ্রহণে এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুছ মাল্লা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) তাহমিনা আক্তার প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার এ প্রকল্প যুগান্তকারী ভুমিকা রাখছে। এ প্রকল্পে মূলত শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডারের ক্ষেত্রে সেবা প্রদান করা হয়।

গোয়ালন্দে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩