ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, গুণী শিক্ষকদের সম্মাননা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫৮ বার পঠিত

“শিক্ষকের কণ্ঠে জ্ঞানের আলো, গড়বে আগামীর দেশ”—এমন প্রত্যয় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের প্রধান এবং শিক্ষকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, “শিক্ষকরাই উন্নত জাতি গঠনের প্রধান কারিগর। মেধাভিত্তিক, নৈতিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে তাঁদের ভূমিকা অপরিসীম। গুণী শিক্ষকদের সম্মাননা জানানো একটি সময়োপযোগী উদ্যোগ।”

সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকরা নিরলসভাবে কাজ করছেন। গোয়ালন্দের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলার নির্বাচিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, একজন ভালো শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; তিনি একজন শিক্ষার্থীর স্বপ্ন, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ার অন্যতম কারিগর। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, গুণী শিক্ষকদের সম্মাননা

আপডেট সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬