গোয়ালন্দে দৌলতদিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৩৫৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও”- প্রতিপাদ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে দৌলতদিয়া আন্জুমান-ই কাদেরিয়া খানকা পাক এ দুইটি ফলদ গাছের চারা রোপণ করেন কৃষকলীগ নেতারা।

বুধবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্য্যলয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মো. বাকেন শেখ’র সভাপতিত্বে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বক্কার খান।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফকীর আব্দুল ছাত্তার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা, রাজবাড়ী মটর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, উপজেলা আওয়ামী লীগের সদস্য উজ্জল হোসেন বাবু, উপজেলা যুব লীগের সহ সম্পাদক মো. জিয়াউর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন প্রামানিক, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শফিকুর রশিদ টিটু, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. আবুল হোসেন প্রামানিক, আমজাদ হোসেন প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (নুরাল), দৌলতদিয়া ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লাসহ দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।




















