গোয়ালন্দে দুর্গম চরাঞ্চল কুশাহাটা পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
- আপডেট সময় : ০৪:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৩৫৫ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ১ নং ওয়ার্ডে অবস্থিত, নদীবেষ্টিত এলাকা, প্রত্যন্ত দুর্গম চরাঞ্চল কুশাহাটা বাসীর শিশুদের মাঝে ইপিআই এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের টিডি টিকা কার্যক্রম পরিচালনা করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এসময় উক্ত কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক।
ইপিআই ও টিডি টিকা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদল। দিনটিতে কুশাহাটা চরের ২৫ জন শিশুকে ইপিআই এবং ১৫ জন নারীদের টিডি টিকার আওতায় আনতে সক্ষম হন স্বাস্থ্য কর্মী দল।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হকের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এইচআই সাহেদা আক্তার, স্বাস্থ্য সহকারি মো. মোশারফ হোসেন, দৌলতদিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জায়েদুল ইসলাম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন, প্যারামেডিক হারুন-অর-রশীদ প্রমুখ।




















