ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ( রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১২৬ বার পঠিত

প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এমন গরমে সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। প্রচন্ড গরমের মধ্যেও যেসকল খেটে খাওয়া মানুষ কাজের তাগিদে বাহিরে বের হয়েছে তাদের তৃষ্ণা নিবারণে শরবত বিতরণ করছেন গোয়ালন্দের উদ্দমী বিভিন্ন মাধ্যমিক বিদ‍্যালয়ে অধ‍্যায়রত কয়েকজন শিক্ষার্থী।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা ও গোয়ালন্দ বাস স্ট‍্যান্ডে চলাচলরত পথচারী, রিক্সা, অটো, মাহেন্দ্র, ভ‍্যান ও নছিমন চালকদের মধ্যে এ শরবত পান করানো হয়। এমন উদ্যোগে কয়কজন পথচারি বলন, আজ বেশ কয়েকদিন যাবত প্রচন্ড তাপমাত্রায় ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে পরেছে। কাজের তাগিদে তবুও ঘর থেকে বের হতে হয়েছে। এমতাবস্থায় কিছুক্ষণ কাজ করার পরেই গরমে গলা শুকিয়ে আসছে। এমন সময় কয়েকজন শিক্ষার্থীদের এমনভাবে শরবত বিতরণ করাটা প্রশংসার দাবি রাখে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বাড়ি থেকে শরবত তৈরি করে বড় পাতিলে ভ‍‍্যানযোগে জগ ভর্তি করে গ্লাসে গ্লাসে শরবত বিতরণ করছেন। কার্যক্রমে এসময় স্কুল শিক্ষার্থীদের আস্থাভাজন পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল এমন উদ্দমী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে জগ ভর্তি শরবত নিয়ে নিজেরাও তৃষ্ণার্তদের মধ্যে পান করাচ্ছেন। এসময় দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, আজম, আদি, পিয়াল, আরাফাত, ইফরান, রাকিব, দিহান ও সিরাজ প্রমুখ।

কার্যক্রম সম্পর্কে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল বলেন, দেশে বহমান তাপমাত্রা ও ভ‍্যাপসা গরম থেকে খেটে খাওয়া মানুষ ও পথচারীদের একটুখানি প্রশান্তি দিতে স্কুল শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে এজন‍্য তাদের সাধুবাদ জানাই। ওদের ব‍্যক্তিগত উদ্যোগে পাশে থাকতে পেরে ভালো লাগছে।

গোয়ালন্দে দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ

আপডেট সময় : ০৫:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪