ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দরিদ্র কৃষকের পাশে গোয়ালন্দ আওয়ামী কৃষকলীগ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:০১:২১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৩০৫ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউপির ৬ নং ওয়ার্ড অম্বলপুর সরদারের মোড় এলাকায় দরিদ্র কৃষক ইব্রাহিমের এক একর পাকা বোরো ধান কেটে দিলো গোয়ালন্দ উপজেলা কৃষকলীগ।

বুধবার ৩ মে সকাল ১০ টার সময় গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মো. শামীম মৃধার নেতৃত্বে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজবাড়ী জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান, জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মো. আবুল হোসেন (বাবলু), জেলা কৃষক লীগের সদস্য ও ৫ নং বরাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. নার্গিস বেগম, সদস্য মো. মাইনুদ্দিন সরদার, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন প্রামাণিক, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন মোল্লা, মো. মুরাদ আল রেজা, মো. রহিম মোল্লা ও মো. নিমাই প্রমুখ।

কৃষক ইব্রাহিম বলেন, আমার এক একর জমির বোরো ধান পেকে ক্ষেতে বাতাসে পড়ে যাচ্ছে। ধান কাটার জন্য জোন পাচ্ছি না। যাইবা দুই একজনকে পাই তারা প্রতিদিন ৫০০ থেকে ৬০০ শত টাকা নিচে কাজ করবে না। এ অবস্থাতে আমি উপজেলা কৃষক লীগের নেতাদের সাথে যোগাযোগ করি তখন তারা আমাকে বলে আমরা আপনার পাকা ধান কেটে দিবো। তাই কথা রাখতে বুধবার সকালে উপজেলা কৃষক লীগের নেতারা এসে আমার জমির সব পাকা ধান কেটে দিয়েছে। তাদের এই মানবতার কাজে আমি অনেক উপকৃত হয়েছি। তা না হলে আমার ক্ষেতের ধান নষ্ট হয়ে যেতো। আমি কৃষকলীগের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দরিদ্র কৃষকের পাশে গোয়ালন্দ আওয়ামী কৃষকলীগ

আপডেট সময় : ০৩:০১:২১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩