গোয়ালন্দে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলীকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৪৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্জ্ব কাজী কেরামত আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকেলে গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ হতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ্ব কাজী কেরামত আলী’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন মোল্লার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।
গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মো. ইউনুছ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ বাজার ব্যফসায়ী পরিষদের সদস্য মো. সিদ্দিক মিয়া প্রমুখ।
এদিন প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ গোয়ালন্দ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।




















