ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে জলাতঙ্ক রোগ নির্মুলে অবহিত করন সভা

সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৪১৫ বার পঠিত

জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০এপ্রিল) দুপুর দুইটায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম এর সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানে ব্যাপকহারে টিকাদান কর্যক্রমের উপর বক্তব্য রাখেন এমডিভির প্রোগ্রাম সুপার ভাইজার মোহাম্মদ রাসেল খন্দকার।

সভায় জানানো হয়, সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্ক রোগ মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।এর জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় ২০১০ সাল হতে সারাদেশে কুকুরকে টিকাদানসহ বিভিন্ন সচেতনতাধর্মী কার্যক্রম বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় আগামী ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৫ দিন গোয়ালন্দ সহ রাজবাড়ীর ৫ টি উপজেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান করা হবে।

সভা সঞ্চালনা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ শরীফ। উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দীন রনি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার, ডাঃ মোঃ রুহুল আমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান খান, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন,মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) রফিকুল ইসলাম, এমডিভির ফিল্ড মনিটরিং অফিসার মোঃ শাহাবুদ্দিন প্রমূখ।

গোয়ালন্দে জলাতঙ্ক রোগ নির্মুলে অবহিত করন সভা

আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩