ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে ছাত্রলীগ নেতা কে ধরিয়ে দিলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩৭১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মো. আবির হোসেন হৃদয় নামে এক ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক সৌদি প্রবাসী।

ওই ছাত্রলীগ নেতার নাম মো. আবির হোসেন হৃদয়। তিনি গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার ছোট ছেলে।

অন্যদিকে পুরস্কার ঘোষণা করা সৌদি প্রবাসীর নাম মো. আরিফুল ইসলাম খান। সোমবার (২১ অক্টোবর) তিনি আরিফ খান নবু নামে এক ফেসবুক আইডি থেকে পোস্টের কমেন্টে এ ঘোষণা দেন।

প্রসঙ্গত, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজবাড়ীর কর্মসূচি নিয়ে একটি পোস্ট দেন মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। সেই পোস্টটি শেয়ার করেন হিমেল মোল্লা নামে অপর একজন। ওই পোস্টের কমেন্টে আরিফুল ইসলাম এই পুরস্কারের ঘোষণা দেন। তার এই ঘোষণা রাজবাড়ীতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

প্রবাসী আরিফুল ইসলাম কালবেলাকে বলেন, গোয়ালন্দে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ জনগণের ওপর জুলুম, ট্রেন্ডারবাজি, দলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। গত (৪ আগস্ট) রেলগেট এলাকায় নিরীহ ছাত্রছাত্রীর ওপর হামলা ও প্রকাশ্যে গুলি চালিয়েছে। এমন ঘটনা গোয়ালন্দে ইতোপূর্বে আর কখনো ঘটেনি। ছাত্রলীগের অস্ত্রধারী এ নেতা জাতির জন্য হুমকি স্বরূপ। একে পুলিশে হাতে ধরিয়ে দিলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কৃত করব। আপনারা সবাই এই ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে সহযোগিতা করুন।

গোয়ালন্দে ছাত্রলীগ নেতা কে ধরিয়ে দিলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪