সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
- আপডেট সময় : ০১:২৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২১৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে র্যাব-১০ এর অভিযানে ৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—দৌলতদিয়ার সাত্তার মেম্বার পাড়ার মৃত ইদ্রিস সরদারের ছেলে মো. বাচ্চু আলী সরদার (৪৩) এবং সৈদাল পাড়ার মৃত হাসেম সরদারের ছেলে মো. লিটন সরদার (৩৮)।
শনিবার (২২ জুন) দুপুর সোয়া ১টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে ভোলাই মাতুব্বরপাড়া এলাকার নতুন ব্রিজের পূর্ব পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআই রাকিবুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।




















