ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপসহ দুই গরু চোর গ্রেপ্তার

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৬:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১৩১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপসহ গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক (৩৮) এবং নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আ. জব্বার মণ্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৩)।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ষাঁড় গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (নং: ঢাকা মেট্রো ন–২১–৬৫৩৪) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপসহ দুই গরু চোর গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫