গোয়ালন্দে চাঁদা বাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির মিছিল
- আপডেট সময় : ০৭:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের মাঠ থেকে শুরু হয়ে আবার উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় গোয়ালন্দ বাসস্ট্যান্ড চত্বরে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্র দলের সভাপতি আজিম ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ বলেন, উপজেলায় কোন চাঁদা বাজি এবং দখল দারিত্বের সাথে বিএনপি জড়িত না। যারা চাঁদা বাজির সাথে জড়িত যারা দৌলতদিয়া ঘাট থেকে টাকা নিয়ে মাদক ব্যাবসার সাথে জড়িত তারা কেউ বিএনপির লোক না। দৌলতদিয়া ঝুমুরের ব্যাবসা চব্বিশ ঘণ্টার মধ্যে বন্ধ করার আল্টিমোম দেওয়া হয়।
পৌর যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ বলেন, দৌলতদিয়া থেকে সমস্ত চাঁদা বাজি বন্ধ করতে হবে। এছাড়া যারা চাদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে হবে।
বক্তারা বলেন, এছাড়া বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী খান
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদ মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম, পৌর বিএনপির সিনিয়র মোঃ জিয়াউল হুদা উজ্জ্বল প্রমূখ।




















