ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৭২ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট এবং উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ স্বপ্নীল।
এছাড়াও সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লাসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। একইদিন রাতে ওজোপাডিকোর তত্ত্বাবধানে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি দেওয়া হবে এবং সকালে মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দিনের কর্মসূচির মধ্যে উপজেলা কোর্ট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, প্রশাসন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন অন্তর্ভুক্ত থাকবে।
দিবসের দ্বিতীয় অধিবেশনে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হবে।

গোয়ালন্দে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬