ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে গণমাধ্যমকর্মীদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার ও দোয়া মাহফিল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৫৮ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সম্মানে শিল্পপ্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার রমজান মাতুব্বর পাড়া এলাকায় অবস্থিত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মেলন কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সি, পরিচালক মো. সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ এবং সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রেজাউল করিম। এছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
পরে মাগরিবের আজানের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

গোয়ালন্দে গণমাধ্যমকর্মীদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬