গোয়ালন্দে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৬৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন।
১৫ মে (বুধবার) বেলা ১২ টায় তার নিজ প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি আগামি ২১ মে অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও ভোটার উপস্হিতি বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সারা দেশে যাই হোক, আমার প্রত্যাশা গোয়ালন্দের নির্বাচনে অন্তত ৬৫/৭০ শতাংশ ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। সেইসাথে বিগত সাড়ে ৩ বছরের মেয়াদকালের কর্মকান্ড মূল্যায়ন করে উপজেলাবাসী তাকে আনারস প্রতীকে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করবেন।
এ সময় তিনি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ, বেকারত্ব দূরিকরণ, শিক্ষা,স্বাস্হ্যসহ সকল সেক্টরে প্রয়োজনীয় উন্নয়ন ও আধুনিক গোয়ালন্দ বিনির্মানের অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো: আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো: শামীম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি গণেশ পাল, রাশেদুল হক রায়হান সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।




















