ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে “এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের” আহবায়ক কমিটি গঠন

মো. সাজ্জাদ হোসেন- গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১৯৭ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে “এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট” এর আহবায়ক কমিটি গঠন ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ঠ কমিটিতে আহবায়ক করা হয়েছে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখকে।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২ টায় গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ হলরুমে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন ও কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখ।
সভায় উপজেলার সকল এমপিওভুক্ত কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার প্রধান ও তাদের প্রতিনিধি শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির আহবায়ক মো. আব্দুল কাদের শেখ বলেন,আহবায়ক কমিটি জতীয়করণের দাবিতে ঢাকায় চলমান আন্দোলনের সাথে সঙ্গতি রেখে আগামী ১২ ও ১৩ মার্চ ৩ ঘন্টা করে প্রতিটি প্রতিষ্ঠানে কর্ম বিরতি পালন, ১২ মার্চ বেলা ২ টায় রাবেয়া ইদ্রিস মহিলা কলেজে সমাবেশ, ১৪ মার্চ জেলা সদরে ঘোষিত বিক্ষোভ ও মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ২০ মার্চ ঘোষিত মহাসমাবেশ ও অনশন কর্মসূচিতে যোগদানের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
 তিনি আরও বলেন, দেশের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান সকল প্রকারের বৈষম্য দূরিকরণ,শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক- কর্মচারীদের জীবন-মান উন্নয়নের জন্য শিক্ষাকে জাতীয়করণ করার কোন বিকল্প নেই। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সাথে আমরা আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকব।
আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর হোসাইন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ফকির আব্দুল জব্বার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের প্রভাষক এসএম মেহেদী হাসান ও রফিকুল ইসলাম, ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মো. সাইদুর রহমান, জামতলা দাখিল মাদ্রাসার সহকারি সুপার মোহাম্মদ আলী জিন্নাহ, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. লিয়াকত হোসেন, আইডিয়াল হাইস্কুলের সহকারি শিক্ষক মো. শফিউল্লাহ মন্ডল, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারি শিক্ষক জীবন চক্রবর্তী ও মো. লুৎফর রহমান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারি শিক্ষক আবুল কাশেম ও শামীম শেখ, জামতলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লোকমান হোসেন, গোয়ালন্দ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আসলাম হোসেন মৃধা, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের সহকারি শিক্ষক আতিয়ার রহমান, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক সিদ্দিকুর রহমান, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির সহকারি শিক্ষক ওহিদুল ইসলাম, মঙ্গলপুর মহিলা দাখিল মাদ্রাসার অফিস সহকারি গোলজার হোসেন এবং সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মী আলামিন শেখ।

গোয়ালন্দে “এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের” আহবায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩