ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে ঈদ উপহার: অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৩৩ বার পঠিত

Oplus_131072

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং পৌরসভা ও চারটি ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও সাথী দাস জানান, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গোয়ালন্দ উপজেলার জন্য মোট ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের ২০৮ জন যাচাইকৃত প্রকৃত উপকারভোগীর মধ্যে সমানভাবে এই অর্থ বিতরণ করা হয়েছে।
ঈদের আগে এই সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গোয়ালন্দে ঈদ উপহার: অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

আপডেট সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬