সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে ইমাম ও ধর্মপ্রাণ মুসুল্লিদের সাথে মোস্তফা মুন্সী’র মতবিনিময়
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
- আপডেট সময় : ১০:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১০৮ বার পঠিত

আসন্ন গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী মো. মোস্তফা মুন্সী উপজেলার ইমাম, ধর্মপ্রাণ মুসুল্লি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে মতনিবিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮টায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মপ্রাণ মুসুল্লি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন ইমাম ও খতিবরা বলেন, মোস্তফা মুন্সী একজন ভালো মনের মানুষ। তিনি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার এ সহযোগিতার প্রতিদান আল্লাহপাক অবশ্যই দিবেন। আসন্ন উপজেলা পরিসদ নির্বাচনে আমরা মোস্তফা মুন্সীর আনারস প্রতীকে ভোট দিবো এবং সমাজের উন্নয়নমূলক কাজে তার পাশে থাকবো।




















