ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

“গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগ দিলেন সাইফুল হুদা”

গোয়ালন্দ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১১২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সাইফুল হুদা।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাইফুল হুদা এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে গোয়ালন্দ উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সাইফুল হুদা বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে নতুন ইউএনও হিসেবে সাইফুল হুদার যোগদানে গোয়ালন্দের প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবায় তাঁর সফল ও কার্যকর নেতৃত্বের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

“গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগ দিলেন সাইফুল হুদা”

আপডেট সময় : ১২:৫৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬