গোয়ালন্দে অসুস্থ্য নেতার সুস্হ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৫ বার পঠিত

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ্য।
৩ জানুয়ারি (শুক্রবার) ছিল তার জন্মদিন। এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলায় তার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়ার অনুষ্ঠান ও মাদ্রাসার কোমলমতি শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল।
গোয়ালন্দ আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসায় জুম্মার নামাজ শেষে এ আয়োজন করা হয়।
এ বিষয়ে পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, আমাদের প্রিয় নেতা কাজী ইরাদত আলী প্রায় ১ বছর আগে ব্রেইন স্ট্রোক করেন। দীর্ঘদিন ভারতের দিল্লী ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সম্প্রতি দেশে ফেরেন। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি পুনরায় ভারতের দিল্লী ম্যাক্স হাসপাতালে গিয়ে অবস্হান করছেন। আমরা তার পরিপূর্ণ সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি। এছাড়া এ আনন্দের দিনে সন্ধ্যায় পৌর হলরুমে কেক কাটা হবে।
দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, গোয়ালন্দ বাজার পরিষদের সভাপতি মো: সিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর ৫নং আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল আলম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো: বাবু মন্ডল, সাধারণ সম্পাদক মো: জালাল হোসাইন সহ প্রমুখ।




















