ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

গোয়ালন্দ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪৬ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দে জাহিদ বিশ্বাস (৪২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলী পার্ক এলাকার একটি ইটের সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানীপাড়া এলাকার বাসিন্দা। পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে নতুন ব্যাটারি লাগিয়ে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা,দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো.শফিকুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোয়ালন্দে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬