গোয়ালন্দের হাবিল মন্ডল পাড়ায় আনারস প্রতীকের নির্বাচনী পথসভা
- আপডেট সময় : ০৯:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১২৩ বার পঠিত

চলতি মাসের ২১ মে মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পুরোদমে চলছে নির্বাচনের প্রচার-প্রচারণা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলবে এ মাসের ২১ তারিখ। নির্বাচনের ভোট গ্রহণের দিন বাকী রয়েছে ৯ দিন। এবারের নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় আনারস প্রতীক নিয়ে উপজেলা ব্যাপী মাঠে দৌঁড়াচ্ছেন সদ্য বিদায়ী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।
১২ মে (রবিবার) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া এলাকায় পথসভা করেছেন আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সামছু উদ্দিন মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার আপামর জনতা।
এসময় আনারস প্রতীকের প্রার্থী মো. মোস্তফা মুন্সী বলেন, এমাসের ২১ তারিখ ভোট গ্রহণ চলবে। আমি আশাকরি আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে পুনরায় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গোয়ালন্দ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়তে হাতে হাত রেখে একসাথে কাজ করবো। প্রত্যান্ত চরাঞ্চলের রাস্তা-ঘাট যাতেকরে চলাচলের উপযোগী হয় সে ব্যাপারে দ্রুত কাজ করার চেষ্টা করবো। সবশেষে তিনি উপস্থিত সকলের কাছে আনারস প্রতীকের ভোট চেয়ে বলেন, আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন তাহলে আমাকে ভোট দেবেন। আমি আবারও আপনাদের কাছে আনারস প্রতীকে ভোট চেয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।




















