ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দের মেয়ে কংকাবতী প্রিয়তা সূত্রধর লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয়

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৪৯৮ বার পঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জাতীয় পর্যায়ে লোক সঙ্গীত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে সারা দেশের মধ্যে দ্বিতীয় সেরা হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মেয়ে কংকাবতী প্রিয়তা সূত্রধর।

সোমবার (১৯ জুন) বিকেলে ঢাকার সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট এ আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কংকাবতীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি।

কংকাবতী প্রিয়তা সূত্রধর ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ এর সপ্তম শ্রেনীর ছাত্রী এবং ছায়ানটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সে গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়ার বাসিন্দা প্রশান্ত কুমার সূত্রধর এর মেয়ে। প্রশান্ত কুমার সূত্রধর রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড এর নির্বাহী প্রকৌশলী। মা ঝুমা সূত্রধর সাভারের মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক।

কংকাবতী প্রিয়তা সূত্রধর এর বাবা প্রকৌশলী প্রশান্ত কুমার সূত্রধর বলেন, দেশের সংস্কৃতিক চর্চা ও মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। তার সাফল্যে আমরা গর্বিত। আমি আমাদের মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া-আর্শিবাদ কামনা করি।

গোয়ালন্দের মেয়ে কংকাবতী প্রিয়তা সূত্রধর লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয়

আপডেট সময় : ০৮:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩