গোয়ালন্দের দৌলতদিয়ায় আনারস প্রতীকের ভোট প্রার্থনায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব
- আপডেট সময় : ০৮:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২৭৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে দৌলতদিয়া সাহাদৎ মেম্বার পাড়া, টার্মিনাল এলাকায় আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে শুরু হতে যাচ্ছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।
গোয়ালন্দ উপজেলা নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে জমে উঠেছে নির্বাচনী হাওয়া।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা করেন ক্লাবের সদস্যরা। এসময় নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মোল্লা, দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, সদস্য মো. নবিন শেখ, মো. মজিবর শেখ, মো. স্বাধীন সরদার প্রমুখ।




















