গাজায় হামলার প্রতিবাদে গোয়ালন্দে মশাল মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১১৩ বার পঠিত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গোয়ালন্দ বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে ঢাকা খুলনা মহাসড়ক হয়ে উপজেলার মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তারা ফিলিস্তিনীদের হত্যা বন্ধে পদক্ষেপ গ্রহন ও ইসরায়েলকে গণহত্যার বিচার চান। রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী কর্তৃক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলী পন্য আমদানি-রপ্তানী বন্ধ করতে হবে।
এ সময় বক্তারা আরও বলেন, ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন । তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা।
উপস্থিত ছিলেন সেলিম মুন্সি,সভাপতি গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব,মাহফুজুর রহমান মিলন,সাধারণ সম্পাদক গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব,মোঃ শফিক মন্ডল, কোষাধ্যক্ষ, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব,কলিন্স পার্থ,সাংগঠনিক সম্পাদক, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব,রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রাহাদ প্রমুখ
গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে আরও উপস্থিত ছিল বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল,সাংস্কৃতিক সংগঠন ও সকল ধর্ম,বর্ণ গোত্রসহ আপামর জনসাধারণ অংশগ্রহণ করে।




















