ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ১০:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে।

সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় সাঁওতাল নারীদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়।

বুধবার দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা অবলম্বন ও আমরাই পারি সংগঠনের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উই ক্যান এর নির্বাহী প্রধান জিনাত আরা হক, কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার সাফিনা আলম, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, মানবাধিকারকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু প্রমুখ।

বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে সংগীত ও নাটিকা পরিবেশন করা হয়।

ট্যাগস :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

আপডেট সময় : ১০:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫