ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৭০ বার পঠিত

গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

১০ মে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলা জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটে।

জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের অডিটর কে এম মোস্তফা হাবিব রতন জানান জাফরুল্লাহ নামে জনৈক্য ব্যাক্তি নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে অডিটর কৌশিকুল ইসলামের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘুষ দাবি করেন। তার আচরণে সন্দেহ জনক হলে অফিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

তিনি আরো জানান প্রতারক জাফরুল্লাহ
কাছ থেকে বেশ কিছু ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয় সে ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে তার কাছে রক্ষিত এনআইডি আইডি কার্ড মোতাবেক জানাযায়।

জেলা হিসাব রক্ষন অফিসার খন্দকার মাহাতাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় অত্র অফিসের অডিটর কৌশিকুল ইসলাম বাদী হয়ে সদর থানার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

রংপুর সমন্বিত জেলা দুদক কার্যালয় এর উপসহকারী পরিচালক ফেরদাউস হোসেন জানান এবিষয়টি আমরা অবগত হয়েছি। আমাদের সংশ্লিষ্ট ডিডি মহোদয় বিষয়টি খতিয়ে দেখছেন।

এদিকে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্যা আল মামুন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তার প্রাপ্র এনআইডি কার্ড অনুযায়ী তার নাম পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরো জানান আটক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

ট্যাগস :

গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক

আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬