ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গাইবান্ধায় নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৯২ বার পঠিত

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এর ধারাবাহিকতায় উল্লেখ থাকে যে,গাইবান্ধা জেলার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থা। সকল শিল্পী গোষ্ঠীর আয়োজনে ১১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠন চত্বরে সপ্তাহব্যাপি কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকের পক্ষথেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। তিনি শোভাযাত্রার পূর্ব আলোচনা সভায় নানাদিক তুলে ধর বক্তব্য দেন।
আরো বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল। উদ্ভোদনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যান্যদিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর ঢাকা থেকে আগত শিল্পীদের সংগীতানুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ ডিসেম্বর সুরবানী সংসদ ও স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অন্তরঙ্গ থিয়েটারের আলোচনা, গুণিজন সম্মাননা ও নাটক ৩৬ জুলাই,১৭ ডিসেম্বর দিনাজপুরের নাট্য সমিতির শিল্পীদের নাটক তুলসী লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত এবং ১৮ ডিসেম্বর পুরস্কার বিতরণ ও নাটক চারদিকে যুদ্ধ মঞ্চস্থ হবে ।

ট্যাগস :

গাইবান্ধায় নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী

আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫