ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৮২ বার পঠিত

Oplus_131072

আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের গাইবান্ধা আগমনে ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ(২ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের আয়োজনে জেলা দলীয় কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও সদর ২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার, সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান সহ অন্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফয়সাল কবির রানা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে।

আগামীর বাংলাদেশ গড়তে যুবকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রথমে সকাল ৯ টায় সরকারী কলেজ মাঠে নবীন বরন অনুষ্ঠানে যোগ দিবেন পরে সেখান থেকে সাড়ে ১১ টার দিকে শহরের স্বাধীনতা মাঠ প্রাঙ্গনে যুব ও ছাত্র সমাবেশে যোগ দিবেন । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

ট্যাগস :

গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫