ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গরুর মৃত্যু ভূল চিকিৎসায় চিকিৎসকের কারাদণ্ড

মো: হাসমত উল্লাহ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ০৩:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৫৪ বার পঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জয়দেব চন্দ্র রায়,নামের এক পল্লী চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ভল চিকিৎসায় গরু মেরে ফেলার অভিযোগে জয়দেব চন্দ্র রায় নামে এক পল্লী চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর)বিকেলে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি (১৮ সেপ্টেম্বর)২০২৩ইং সোমবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।ইউএনও জহির ইমাম অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পল্লী চিকিৎসক জয়দেব চন্দ্র রায়কে ভুল চিকিৎসা দেওয়ার অপরাধে এক মাসের সশ্রম কারাদণ্ডসহ জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম দণ্ড প্রদান করেন। একই সঙ্গে পল্লী চিকিৎসককে সহায়তা করার অপরাধে অপর একজনের পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কিসামত দলগ্রাম এলাকার ক্ষুদ্র খামারি রবীন্দ্রনাথ বর্মার তিনটি গাভির মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের গাভি গর্ভবতী হয়। গত (১৭ সেপ্টেম্বর)২০২৩ রবিবার সেই গাভির বাচ্চা প্রসব করানোর জন্য পল্লী চিকিৎসক জয়দেব চন্দ্র রায় ভুল চিকিৎসা দিলে গাভিটি মারা যায়। সাজাপ্রাপ্ত চিকিৎসক জয়দেব চন্দ্র রায়,কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণকিশোর এলাকার মনিন্দ্র নাথ রায়ের ছেলে।পরে তাকে লালমনিরহাট কারাগারে পাঠায় কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জহির ইমাম বলেন,ভুল চিকিৎসায় মৃত গাভিটির মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা।ঘটনাটি খুবই বেদনা দায়ক।

ট্যাগস :

গরুর মৃত্যু ভূল চিকিৎসায় চিকিৎসকের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩