ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গণতন্ত্র চলছে তেলবিহীন গাড়ির মতো—রুহুল কবীর রিজভী

নাঈম ইকবাল,কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১০৭ বার পঠিত

Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, “নির্বাচন মানেই গণতন্ত্র নয়, তবে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান জ্বালানি। গাড়িতে চাকা ও ইঞ্জিন থাকলেও যদি জ্বালানি না থাকে, তাহলে গাড়ি চলে না। তেমনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র এগোতে পারে না।”

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন শিল্পী জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী আরও বলেন, “আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছি। কিন্তু প্রকৃত গণতন্ত্র এখনো অধরা। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার, এমনকি পরিবারের সঙ্গে নির্ভয়ে বেঁচে থাকার অধিকার—সবকিছুই শেখ হাসিনা কেড়ে নিয়েছেন। এখন সেই অধিকারগুলো ফিরিয়ে আনার সময় এসেছে।”

তিনি বলেন, “জনগণ যাকে নির্বাচিত করবে, তার দায়িত্ব হলো সমাজ ও দেশকে নিঃসংকোচ করা। আমরা সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিতে কাজ করছি।”

সাম্প্রতিক সময়ে দেশে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় জনগণের মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, “দেশজুড়ে যে পরপর আগুন লাগছে, এতে জনগণের মনে প্রশ্ন জেগেছে—এটি কি কোনো পরিকল্পিত সিরিজ নাশকতা? যখন ধারাবাহিক ঘটনা ঘটে, তখন বুঝতে হয় কোনো কালো হাত এর পেছনে কাজ করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং আন্তর্জাতিক পরিসরে ‘হাসিনা ছাড়া বাংলাদেশ চলতে পারে না’—এমন ধারণা তৈরির জন্য দেশি-বিদেশি শক্তির যোগসাজশ থাকতে পারে।”

জামায়াতের সেক্রেটারির জুলাই সনদের স্বাক্ষর ফিরিয়ে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি জনগণের সঙ্গে দ্বিচারিতা। এক মুহূর্তে সিদ্ধান্ত দিয়ে পরের মুহূর্তে তা ফিরিয়ে নেওয়া মানে হলো, তাদের কথাবার্তা ও অঙ্গীকারে স্থিতিশীলতা নেই। তারা যেকোনো সময় যেকোনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে।”

আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (পিআর) নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না। যারা এখন পিআর-পিআর করছেন, তারা এক বছর আগে বা পাঁচ বছর আগে বলেননি কেন? জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়—যাকে সে চেনে, বিশ্বাস করে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখবে, কেউ তার প্রতিনিধিত্ব করছে—এটা জনগণ কখনো মেনে নেবে না। পিআর হচ্ছে এক ধরনের প্রতারণা, জনগণকে বিভ্রান্ত করার কৌশল।”

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাজী এয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণতন্ত্র চলছে তেলবিহীন গাড়ির মতো—রুহুল কবীর রিজভী

আপডেট সময় : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫