ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খোকসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১১৯ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকানঘর পুরে ভস্মীভূত হয়েছে।

২৩ জুন রবিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার গোপোগ্রাম ইউনিয়নের গোপোগ্রাম বাজারে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, রবিবার রাত ১২টার দিকে হঠাৎ-ই গোপোগ্রাম বাজারের জিল্লুর জুতা সেন্ডেলের দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ১৫টি দোকান ও দোকানের মালামাল পুরে ছাই হয়ে যায়। এর মধ্যে রয়েছে, কসমেটিকসের দোকান, ঔষধ ফার্মেসি, গার্মেন্টস কাপড়ের দোকান, মুদি দোকান ও ডেকোরেটরের দোকানসহ অনান্য দোকান ঘর। আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ছুটে আসে ফায়ার সার্ভিস।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ইউএনও ইরুফা সুলতানা।

খোকসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

আপডেট সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪