সংবাদ শিরোনাম ::
খোকসায় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশের ব্রিফিং
পুলক সরকার-কুষ্টিয়া:
- আপডেট সময় : ০১:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৮৯ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে নিয়োজিত গ্রাম পুলিশদের বিশেষ ব্রিফিং দিয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রিপন বিশ্বাস।
মঙ্গলবার (২৬’সেপ্টম্বর) বেলা ০১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ব্রিফিং করা হয়।
ওই সময় ইউএনও রিপন বিশ্বাস বিভিন্ন নির্দেশনা দেন। সেই সঙ্গে শারদীয় দুর্গাপূজায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার হাসানুজ্জামান সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।
























