ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

মোহাম্মদ মোকাররম হোসেন সাবু- খোকসা(কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪৮৪ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৩০ টি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। প্রাতিষ্ঠানিক কাজ চলে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে। শুধু প্রধান শিক্ষক সংকটই নয়, ২৬ টি বিদ্যালয় ভুগছে সহকারী শিক্ষক সংকটেও। এ অবস্থায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের পাঠদানসহ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দেন প্রধান শিক্ষক। কিন্তু বছরের পর বছর প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদটি শূন্য রেখেই চলছে খোকসা উপজেলায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত হিসেবে সহকারী শিক্ষক দিয়েই করানো হচ্ছে প্রধান শিক্ষকের কাজ।

উপজেলা শিক্ষা অফিসের সুত্রে জানা যায়, উপজেলার মোট ৮৭ টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ৩০টি, সহকারী শিক্ষকের ২৬টি পদ শুন্য।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জনবল সংকটে ব্যহত হচ্ছে পাঠদান। ফলে দিনে দিনে কমছে লেখা পড়ার মান। শুন্যপদের বিপরীতে কাজ করতে হচ্ছে অন্যদের। এজন্য নিতে হচ্ছে বাড়তি চাপ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সাহা
সমস্যার কথা স্বীকার করে গতানুগতিক সমাধানের আশ্বাস দিয়েছেন।

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪