ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

খোকসাতে কমলা চাষে স্বাবলম্বী বিলাস

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ১২:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২১২ বার পঠিত

সাধারণত ইউরোপ কিংবা কাশ্মীরে কমলার বাগানের দেখা মিললেও বাংলাদেশে খুব বেশি দেখা যায়না। তবে থোকায় থোকায় চায়না কমলা দেখা মিলবে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নে। ইউটিউব দেখে শখের বসে কমলা চাষ করেছে খাগড়াবাড়িয়া গ্রামের গ্রাম্য চিকিৎসক বিধান বিশ্বাসের ছেলে বিলাস বিশ্বাস। সুমিষ্ট এই ফল চাষে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ বলছে বিঘাপ্রতি ৩০ হাজার টাকা খরচ করে দুই লক্ষ টাকার কমলা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষক।

প্রতিটি গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে কমলা। ২০২০ সালে ১২২ টি চায়না কমলা চারা এনে আড়াই বিঘা জমিতে রোপন করেন বিলাস। এতে খরচ হয় প্রায় ৭২হাজার টাকা। গতবছর ফলন কম হলেও এবার ফলন হয়েছে ভালো। বাজারে চায়না কমলার চাহিদা থাকায় লাভবান হবেন এমন প্রত্যাশা তার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, কৃষি অফিসের পরামর্শে এবছর অভাবনীয় ফলন হয়েছে। পারিবারিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে চলেছে বলে জানান তিনি

তবে কৃষি বিভাগ ও সরকারের যথাযথ পদক্ষেপে দেশে কমলা চাষ বাড়বে বলে মনে করেন চাষিরা।

খোকসাতে কমলা চাষে স্বাবলম্বী বিলাস

আপডেট সময় : ১২:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩