খুলনা দৌলতপুর প্রেস এন্ড বেলিং শ্রমিকদের বকেয়া এরিয়ার দাবিতে ধর্মঘট পালিত
- আপডেট সময় : ০৫:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৫১৩ বার পঠিত

খুলনা দৌলতপুর প্রেস এন্ড রেলিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ২০১২ সাল থেকে ২৩ সাল পর্যন্ত কাজের উপরে ১০% বকেয়া এরিয়ার দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘট পালিত হয়।
০৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টা থেকে সোয়া ১০ টা পর্যন্ত দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কাস ইউনিয়ন রেজিস্ট্রেশন নং-১১৫৫ এর সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা কাজী আ: কাদেরের উদ্যোগে ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কাজের উপর ১০%হারে বকেয়া এরিয়ার টাকা পাওয়ার জন্য অনিষ্ট কালের জন্য ধর্মঘটে সমাবেত হয়। শ্রমিকরা সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা জুট প্রেস হয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বাস ভবনের সামনে এসে সংক্ষিপ্ত পথ সবার মাধ্যমে মিছিলটি শেষ হয়। এ সময়ে নেতৃবৃন্দ বলেন তাদের ১০% বকেয়া এরিয়া না দেওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেনা।

অপরদিকে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় দৌলতপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (BJA) কনফারেন্স রুমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬ পুলিশ সুপার কানাইলাল সরকার এর উপস্থিতিতে জুট প্রেস মালিকদের সাথে জুট প্রেস এন্ড বেলিং শ্রমিকদের সার্বিক বিষয় সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা শেষে কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই বলে নেতৃবৃন্দ জানান।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা জুট প্রেস, দৌলতপুর, চার রাস্তা মোড়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হবে বলেও নেতৃবৃন্দ জানান।




















