খুলনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৩৬৯ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ৫৬তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের ৮৪০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ রবিবার সকাল ১০টায় খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। পিটিসির কমান্ড্যান্ট মোঃ নিশারুল আরিফ, ডিআইজি, বাংলাদেশ পুলিশ প্যারেড গ্রাইন্ডে প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান এবং প্রধান অতিথির অভিবাদন গ্রহনের মাধ্যমে প্যারেডের অনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা হয়। প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন খুলনার আর আই রমেশ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ আতিকুল ইসলাম, বিপিএম বার, পিপিএম বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করেন। ব্যাচের সর্ব বিষয়ে চৌকস টিআরসি নির্বাচিত হয়েছেন মধুসুদন সূত্রধর শুভ, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ জাহিদ হাসান এবং মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হয়েছেন মোঃ রাব্বি মিয়া। রিক্রুট কনস্টেবলদের উদ্দেশ্যে তাঁর ভাষণে অ্যাডিশনাল আইজি গৌরব উজ্জল ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বগাথা ও কর্ম জিবনে আইনি সেবা জনগনে দোরগোড়ায় পৌছাতে দিকনির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই শ্লোগান অন্তরে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি প্রশিক্ষনার্থীদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদরিত্বের সাথে দায়িত্ব পালন করার উদাত্ত¦ আহবান জানান। ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনেও দেশের যে কোন ক্রান্তিকালে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা নিতে নতুন রিক্রুটদের নির্দেশনা দেন তিনি। সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, রবিবার সকাল ৯টায় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন শিরোমণি খুলনায় এপিবিএন এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ মাসুদ করিম প্যারেড গ্রাইন্ডে প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান এবং প্রধান অতিথির অভিবাদন গ্রহনের মাধ্যমে প্যারেডের অনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করেন। টিআরসি ১২তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা পুলিশ ইন্ডাষ্ট্রিয়াল অতিরিক্ত আইজি মোঃ মাহাবুবর রহমান, বিপিএম(বার),পিপিএম সেবা উপস্থিত থেকে অভিবাদন গ্রহন, কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্টত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পদক বিতরণ করেন।




















