সংবাদ শিরোনাম ::
খানসামায় শীতার্তদের পাশে “প্রিয় খানসামা” গ্রুপ
মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
- আপডেট সময় : ০৪:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৮২ বার পঠিত

কনকনে শীতে দিনাজপুরের খানসামা উপজেলায় উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় খানসামা।
সোমবার (১৫ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এই গ্রুপের এডমিন এস.এম.রকি ও মোকছেদুল ইসলাম, লায়ন ইসলাম,মডারেটর জে আর জামান,ভুবন সেন ও শাহরিয়ার সুমনসহ আরো অনেকে।
এসময় তাঁরা বলেন, সকল সামর্থ্যবানরা যদি এই কনকনে শীতে প্রতিবেশী ও নিম্ন আয়ের মানুষের পাশে থাকে তাহলে কেউ মানবতের দিন কাটাবে না। তাই সকলের প্রতি আহ্বান সবার পাশে যেন থাকে।



















