ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানসামায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৮:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৯৮ বার পঠিত

শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে দিনাজপুর খানসামা উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলার সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও ভোকেশনাল স্কুল, কলেজ, কারিগরি কলেজ, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী প্রধানদের সঙ্গে এ মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ কামরুজ্জামান সরকার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক,উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সারসহ শিক্ষকবৃন্দ।

সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি, পঠন-পাঠনের মান, স্কুল পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। ইউএনও শিক্ষকদের বাস্তবমুখী পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন এবং বলেন, “শিক্ষার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

খানসামায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫