ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানসামায় ভ্যান ছিনতাই ব্যর্থ, চালককে কুপিয়ে জখম করে পালাল দুর্বৃত্তরা

মোঃ লায়ন ইসলাম- খানসমা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৯৪ বার পঠিত

Oplus_131072

দিনাজপুরের খানসামা উপজেলায় এক ভ্যানচালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুলাই) রাতে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের জয়গঞ্জ বাজারের পূর্ব দিকে গ্যাস পাম্প সংলগ্ন চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দেবীগঞ্জ থেকে দুইজন ও নীলফামারীর একজন ব্যক্তি যাত্রী বেশে একটি ব্যাটারিচালিত ভ্যানে উঠে খানসামার উদ্দেশ্যে রওনা দেন। চন্ডিপুর এলাকায় পৌঁছালে যাত্রীরা পরিকল্পিতভাবে ভ্যানচালককে কুপিয়ে হত্যাচেষ্টা চালায় এবং তার ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে। তবে ছিনতাইকারীরা ভ্যানটি নিয়ে পালাতে ব্যর্থ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত ভ্যানচালককে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

খানসামায় ভ্যান ছিনতাই ব্যর্থ, চালককে কুপিয়ে জখম করে পালাল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৪:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫