ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানসামায় বন বিভাগের আয়োজনে বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১০০ বার পঠিত

Oplus_131072

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সামাজিক বন বিভাগ আয়োজিত ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।

উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পরে উপস্থিতদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

খানসামায় বন বিভাগের আয়োজনে বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৪:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫