ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানসামায় পরিদর্শন ও মত বিনিময় সভা করলেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৭২ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি সফরে আসছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে ও ইউএনও মো: তাজ উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, শুধু চাকুরী করা মানে হল সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অফিস করা কিন্তু কাজ করা হল অফিসের দায়িত্ব পালনের সাথে নিজের চিন্তা, চেতনা ও মননে নিজ দপ্তরের সার্বিক কাজে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তাহলেই সোনার বাংলা হবে। এইজন্য সরকারী কর্মকর্তান ও জনপ্রতিনিধিদের তিনি বলেন, নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে এসে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, বৃক্ষরোপণ, উপজেলা অফিসার্স ক্লাব উদ্বোধন ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।

খানসামায় পরিদর্শন ও মত বিনিময় সভা করলেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান

আপডেট সময় : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩