ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানসামায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পঠিত

Oplus_131072

দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজার সংলগ্ন চেয়ারম্যানপাড়া গ্রাম সমিতির অফিসের বারান্দায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানায় অবহিত করেন।

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাসেত সরদার বলেন, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

খানসামায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫