কেশবপুরে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

কেশবপুরে মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এনজিও সমন্বয় কমিটির সভাপতি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক,নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আহ্বায়ক ও কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুলের সঞ্চালনায় মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রহিম,ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল আলী,আসাদুজ্জামান খান এসো বাঁচতে শিখি,আব্দুল্লাহ -নুর-আল আহসান, জোৎস্নাময়ী গোরদার ম্যানেজার উদ্দীপন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,কেশবপুর এনজিও কর্মকর্তাবৃন্দ কামরুজ্জামান রাজু,সুপিয়া পারভীন, মনিরা খানম, সবুরোন নেছা,মোসলেম উদ্দিন, প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেনকে ফুলের শুভেচ্ছা জানান কেশবপুর এনজিও এনজিও সমন্বয় পরিষদের পক্ষ নেতৃবৃন্দ।

























